শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

জামায়াতের ইফতার পার্টি ড্যান w মজীনা


সৌদী-মার্কিনসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণ
কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার পার্টি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা নোংরা রাজনীতির শিকার বলে অভিযোগ করেছেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দলের আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের সরকার অন্যায়ভাবে বন্দী করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘এর জন্য আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। এ সন্ধ্যায় আমরা তাঁদের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছি।’
জামায়াতে ইসলামীকে দেশের সর্ববৃহত্ ইসলামি দল দাবি করে মুজিবুর রহমান বলেন, ‘জামায়াত আন্তরিকভাবে গণতন্ত্রে বিশ্বাস করে। একটি শান্তিকামী রাজনৈতিক দল হিসেবে জামায়াত কখনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না; বরং সর্বপ্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘৃণা করে।’
অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এ সময় জামায়াতের আইনবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও কূটনীতিক কোরের ডিন শাহের মুহাম্মদ, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরি, তুরস্কের রাষ্ট্রদূত হোসাইন মুফতুগস্নু, মিসরের রাষ্ট্রদূত মুহাম্মদ ইজ্জত, নরওয়ের রাষ্ট্রদূত মেরিডি ল্যানডিমো, ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার নিকলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি চীফ অব মিশন মি. জন ডেনি লুইস, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার লুসিন্দা বেল, কাতারের ডেপুটি হেড অব মিশন খালিদ জাহিদ এম আল-মাহমুদ, কানাডার ডেপুটি চিফ অব মিশন ডেনিয়েল লুতফি প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, ওমান, লিবিয়া, রাশিয়া, ভারত, জাপান, ভিয়েতনাম, ব্রুনাই, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশের কূটনীতিকগণ।
অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতে ইসলামীর দাওয়াতে সাড়া দিয়ে ইফতার মাহ্ফিলে উপস্থিত হওয়ার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্যা এ্যাফেয়ার্সসহ কূটনীতিকগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ মাহ্ফিলে আপনাদের উপস্থিতি মাহফিলকে স্বার্থক করেছে।
(4 photos)
 
 














































































































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন